admin

প্রকাশিত: 3:00 PM, April 3, 2026

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:

হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাতকের জাউয়াবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ফুলকলি মার্কেটের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি ওবায়দুল মুন্সি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন হাওর এলাকার উপকারভোগী কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধান রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।তারা বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও অপ্রয়োজনীয় পিআইসি গঠনের কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এসময় তারা বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে সংগৃহীত অনিয়মের তথ্য প্রশাসনকে অবহিত করার কথা উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল