admin
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের আইয়র গ্রামে বসতঘরে হামলা, মারধর, স্বর্ণালংকার ছিনতাই এবং শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
অভিযোগকারী মোঃ আব্দুছ ছোবহান জানিয়েছেন, ঘটনাটি গত ২৯ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে। তিনি জানান, কিছুদিন আগে আইয়র গ্রাম থেকে মুন্সিবাজার মাদ্রাসা পর্যন্ত সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। প্রবাসী ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে হুমকি প্রদান এবং পোস্ট মুছে ফেলার চাপ দেয়। পোস্ট অপসারণ না হওয়ায় পূর্ব আক্রোশ থেকে হামলার ঘটনা সংঘটিত হয় বলে তিনি দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকায় হামলাকারীরা ধারালো দা, লোহার রড, সুপারি গাছের রুইল ও লাঠিসোটা নিয়ে বসতঘরে প্রবেশ করে। এতে আব্দুছ ছোবহানের বাম হাতের কবজি ভেঙে যায়। তাকে রক্ষা করতে গেলে তার মা পারভীন বেগম ও ভাইয়ের স্ত্রী হোসনা বেগমও মারধরের শিকার হন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার সময় এক ভরি ওজনের স্বর্ণের লকেটসহ চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। একই সঙ্গে ভুক্তভোগীর ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। হামলাকারীরা বসতঘরের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি সুরমা নদীর বাঁধ সংলগ্ন সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২০২১ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত ওই সড়কের ইট সরানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের কারণে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ইট উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিশ্চিত করেন। অভিযোগকারী দাবি করেছেন, হামলাকারীরা ভবিষ্যতে প্রাণনাশের হুমকিও দিয়েছে।
কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন বলেন, এখন পর্যন্ত প্রায় চার লাখ ইট উদ্ধার করা হয়েছে। তবে আনুমানিক এক লাখ ইট নষ্ট হয়ে গেছে এবং এখনও প্রায় ছয় লাখ ইট উদ্ধার করা সম্ভব হয়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত