admin
প্রকাশিত: 2:08 PM, April 5, 2026
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে শিপা বেগম (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দুই সন্তানের জননী এবং ওমান প্রবাসীর স্ত্রী ছিলেন। ঘটনাটি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে ঘটে। জানা যায়, ওই এলাকার মো. কাউছার আহমদের ভাড়াটিয়া বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন শিপা বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
শিপা বেগম ছৈলাআফজালাবাদ ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. বিরহাম উদ্দিনের মেয়ে এবং চরমহল্লা ইউনিয়নের মৃত মমশর আলীর ছেলে, ওমান প্রবাসী মো. সাদিক আহমদের স্ত্রী। তিনি তার দুই সন্তান আনিশা (৫) ও আলিফা (৩)-কে নিয়ে গোবিন্দনগর এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।
খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তালুকদার।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা