admin

প্রকাশিত: 2:33 PM, April 5, 2026

জলমহাল দখলদারমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের হাতে ফেরানো হবে

জলমহাল দখলদারমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের হাতে ফেরানো হবে

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিগত দিনে যারা সাধারণ মানুষের আহার কেড়ে নিয়েছিল এবং প্রভাবশালী বিত্তবানদের ছত্রছায়ায় প্রকৃত জেলেদের বঞ্চিত করেছিল, তাদের আর জলমহাল ইজারা নিতে দেওয়া হবে না। সমাজের তথাকথিত প্রভাবশালীদের দখলদারিত্বের অবসান ঘটিয়ে সরকার প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।

গতকাল শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি মাঠ পর্যায়ে এসে মতামত গ্রহণ করছে। তিনি বলেন, “আমরা একটি খসড়া প্রণয়ন করেছি, তবে এর বাইরেও আপনাদের মূল্যবান পরামর্শ নিয়ে একটি সুন্দর ও কার্যকর নীতিমালা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। প্রকৃত জেলেরা যাতে সরাসরি উপকৃত হন এবং তাদের জীবিকা সুরক্ষিত থাকে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।”

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলিম উদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫), কয়ছর এম আহমেদ (সুনামগঞ্জ-৩), অ্যাডভোকেট নুরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)।

অন্যান্যদের মধ্যে ভূমি সংস্কার আপিল বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী এবং সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী উপস্থিত ছিলেন। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরেন।

কর্মশালা শেষে ভূমিমন্ত্রী সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সর্বশেষ সংবাদ

সিলেট টেস্টের প্রথম দিনও উইন্ডিজের !

সিলেট টেস্টের প্রথম দিনও উইন্ডিজের !

টাইগারদের নখদন্তহীন সাদামাটা বোলিং এ এইচ আরিফ : ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনটিও উইন্ডিজের। সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে পেসারদের তিনটি উইকেট

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে আ.লীগের প্রকাশ্যে সভা

স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

তারুণ্যের অহংকার ৩৩ নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক দেলোয়ার হোসেন নাদিম

স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান