admin
প্রকাশিত: 5:37 PM, April 6, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাচনা বাজার এলাকায় র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ না করার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা (৩৭, ৪২, ৪৩ ও ৪৫) মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিচের হারে জরিমানা করা হয়। তিতাস হোটেল এন্ড রেস্টুরেন্ট: ৩০ হাজার টাকা। ইমন স্টোর: ২০ হাজার টাকা। মোক্তার স্টোর: ১০ হাজার টাকা।
অভিযানটির নেতৃত্ব দেয় র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজার এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। কতিপয় অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধীদের দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপদ খাদ্য ও সঠিক সেবা নিশ্চিত করতে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অভিযান শেষে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল র্যাবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই
স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম
প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়