admin
প্রকাশিত: 8:38 AM, April 7, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে হাম ও রুবেলা রোগের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সিলেটে নতুন ১০ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই বিশেষ ইউনিটটি উদ্বোধন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্তদের আলাদা রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আইসোলেশন ইউনিট চালুর ফলে সাধারণ রোগীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমবে। চিকিৎসক ও নার্সদের বিশেষ দায়িত্ব দিয়ে এই ইউনিটে সার্বক্ষণিক সেবার ব্যবস্থা করা হয়েছে।” এর আগে গত ২৬ মার্চ থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করে চিকিৎসা দিয়ে আসছিল স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০১ জন হাম ও রুবেলার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
সিলেট জেলা: ওসমানী মেডিকেলে ৪ জন, রাগীব-রাবেয়া, নর্থ ইস্ট, পার্কভিউ, মাউন্ট এডোরা ও উইমেন্স মেডিকেল হাসপাতালে ১ জন করে রোগী চিকিৎসাধীন। এছাড়া ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও দক্ষিণ সুরমায় আক্রান্তদের চিকিৎসা চলছে।
মৌলভীবাজার: জেলা সদর হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি আছেন।
হবিগঞ্জ: বাহুবলে ৫ জন এবং মাধবপুর ও লাখাইয়ে ১ জন করে রোগী চিকিৎসাধীন।
সুনামগঞ্জ: শান্তিগঞ্জে ৪ জন ও জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। যার মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১১ জন, মৌলভীবাজারে ১০ জন, সিলেটে ১০ জন এবং হবিগঞ্জে ৬ জন (২ জন রুবেলাসহ)।
গত একদিনে নতুন করে আরও ৪৪ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯ জনই ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে