admin

প্রকাশিত: 11:11 AM, April 7, 2026

সার্ভার রুম ভস্মীভূত, ম্যানুয়ালি চলছে ইমিগ্রেশন

সার্ভার রুম ভস্মীভূত, ম্যানুয়ালি চলছে ইমিগ্রেশন

স্টাফ রিপোর্টার:

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইমিগ্রেশন সার্ভার রুম ভস্মীভূত হয়েছে। এর ফলে গতকাল সোমবার সকাল থেকে বিমানবন্দরে আগত যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম ম্যানুয়ালি (সনাতন পদ্ধতিতে) সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে সিভিল অ্যাভিয়েশন ও ইমিগ্রেশন পুলিশ।

সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত সার্ভার রুম পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন পুলিশের ডিআইজি মোয়াজ্জেম হোসেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং দ্রুত সেবা সচল করার নির্দেশনা দেন। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, গত রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সার্ভার রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের ম্যানুয়ালি ইমিগ্রেশন করতে হচ্ছে। সোমবার সকালে লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটের ২২২ জন যাত্রীর ইমিগ্রেশন এই পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। সার্ভার সচল হওয়ার পর এসব তথ্য সিস্টেমে ইনপুট দেওয়া হবে।”

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট কাজ শুরু করেছিল। তিনি বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে, বিমানবন্দরের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সার্ভার রুমের ভেতরে তারগুলো অগোছালো ও জট পাকানো অবস্থায় ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাতের সব ফ্লাইট শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটায় ফ্লাইট শিডিউলে কোনো বিপর্যয় ঘটেনি। বর্তমানে ইমিগ্রেশন কিছুটা ধীরগতিতে চললেও ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে।


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান