admin

প্রকাশিত: 11:33 AM, April 7, 2026

আলোচনায় ডজনখানেক নেত্রী

আলোচনায় ডজনখানেক নেত্রী

স্টাফ রিপোর্টার:

সিলেটে সংরক্ষিত নারী আসনে এমপি হতে এক ডজন নারী নেত্রীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিগত সংসদ নির্বাচনে দলের দুঃসময়ে মাঠে থাকা এবং ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করা এসব নেত্রীদের ঘিরেই এখন সব জল্পনা-কল্পনা। সিলেটের জন্য নির্ধারিত দুটি সংরক্ষিত আসনে বিএনপির হাইকমান্ড কাকে বেছে নেবে, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝেও চলছে বিশ্লেষণ।

সংরক্ষিত আসনের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার। হবিগঞ্জের বাসিন্দা শাম্মী কেন্দ্রের রাজনীতিতে বেশ পরিচিত মুখ এবং বিগত দিনের আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মৌলভীবাজার জেলা থেকে আলোচনায় শীর্ষে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা নাসের রহমান এমপির স্ত্রী রেজিনা ইসলাম নাসের। বনেদি পরিবারের এই পুত্রবধূ জেলার নারী ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আলোচনায় আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। পিতার দীর্ঘ নির্বাসিত জীবনের ত্যাগ এবং মিডিয়া টকশোতে দলের পক্ষে জোরালো ভূমিকা রাখায় তার প্রতি এলাকার মানুষের বিশেষ আগ্রহ রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছেন। এছাড়া সাবেক এমপি প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি সিলেট-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তারা দুজনেই বিগত নির্বাচনে সাধারণ আসনে মনোনয়নবঞ্চিত হয়েও ধানের শীষের পক্ষে মাঠে কাজ করেছেন। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনায় উঠে এসেছেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিনা চৌধুরী। দলের চরম দুর্দিনে সিলেটে নারীদের নিয়ে আন্দোলনে তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সদস্য ও পরিচিত আইনজীবী অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী অনেক আগে থেকেই দলের নিবেদিতপ্রাণ হিসেবে মাঠে রয়েছেন।

তাহসিন শারমিন তামান্না: সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন।

জেবুন্নাহার সেলিম: সিলেটের সাবেক এমপি প্রয়াত দিলদার হোসেন সেলিমের স্ত্রী।
সালমা নজির: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক তিনবারের এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী।

আলোচনায় থাকা এই নেত্রীরা বিগত দিনে দলের প্রতি তাদের অবদান এবং ত্যাগের চিত্র তুলে ধরে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। অনেকেই পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং রাজপথের সক্রিয়তাকে পুঁজি করে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন ভারসাম্য রক্ষা এবং দলের দুর্দিনের ত্যাগীদের মূল্যায়ন করতে গিয়ে যোগ্য কাউকেই শেষ পর্যন্ত বেছে নেবে বিএনপি। সিলেটের জন্য বরাদ্দকৃত এই দুটি আসনে শেষ পর্যন্ত কার ভাগ্যে ছিঁড়বে মনোনয়নের শিঁকে, তা দেখার অপেক্ষায় এখন পুরো সিলেট বিভাগ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং