admin
প্রকাশিত: 4:00 PM, April 9, 2026
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে এবং নিজেদের জ্ঞান আরও সমৃদ্ধ করতে ধারাবাহিক শেখা ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জনের জন্য সৃজনশীল শিক্ষা এখন অপরিহার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে হবে।”
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের এবং মঙ্গলবার অডিটোরিয়ামে শিক্ষকদের মাঝে প্রশিক্ষণোত্তর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ)-এর উদ্যোগে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করা হয়।
এনইইউবি-আইকিউএসি’র পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে‘র সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক রথীন্দ্র চন্দ্র গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিন ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেস ডিন রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিন মোহাম্মদ শামসুল কবির, বোর্ড অব ট্রাস্টিজ ও পরীক্ষা নিয়ন্ত্রক সেক্রেটারি মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী।
এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে