admin

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬

আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার:

রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতের জন্য শনিবার (১১ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

এতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাক্কাতুয়রাস্থ ৩৩/১১কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি ধোপাগঞ্জ ফিডার, ১১কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকাগুলো হলো, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধে গ্রাহক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, এক বিজ্ঞপ্তিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিন চৌকিরপাড় ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।