admin
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। গতকাল শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামে জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে স্বস্তির খবর দিচ্ছে সবজি ও মুরগি। তবে তার উল্টো চিত্র মাছের বাজারে।
ফ্রান্স প্রতিনিধি: ইতালির মনফালকোনে শহরে এক ভয়াবহ পরকীয়া ও প্রতারণার জেরে একটি সাজানো সংসার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। এই
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল
স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বইছে নির্বাচনী হাওয়া। সারা দেশের মতো এই উপজেলাতেও সম্ভাব্য
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের নির্মল বিনোদনের জন্য শতকোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়েগুলো এখন সাধারণ মানুষের জন্য
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘শিবগঞ্জ নুপী লুপ’ আয়োজিত ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ