admin

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

হামের উপসর্গ নিয়ে সিলেটের ১৭ হাসপাতালে ১০৩ জন ভর্তি

হামের উপসর্গ নিয়ে সিলেটের ১৭ হাসপাতালে ১০৩ জন ভর্তি

স্টাফ রিপোর্টার:

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের ১৭টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, গেল ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে আরও একজন হাম আক্রান্ত সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে ল্যাব পরীক্ষায় হাম আক্রান্তের সংখ্যা ৪০ জন।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ৪২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শাসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

একজন করে চিকিৎসাধীন আছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নতুন এই ৪২ জনসহ সিলেটের ১৭টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি আছেন।

একজন করে চিকিৎসাধীন আছেন- মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।


সর্বশেষ সংবাদ

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ,