admin

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

সিলেটের দক্ষিণ সুরমার ল²ীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’।

গতকাল সোমবার ট্রাস্টের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের এক মাসের খাবারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে এক খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক ইকবালের হাতে ট্রাস্টের পক্ষ থেকে অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং মাদ্রাসার সুপার মাওলানা মিনহাজুর রহমান। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ সুহেলের বিশেষ উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান সামসুল ইসলাম এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এক বার্তায় ট্রাস্টের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, ”আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে এই মাদ্রাসায় এক মাসের খাবার খরচ প্রদান করা হয়েছে। নিজ এলাকার কল্যাণে কাজ করতে পেরে আমি গর্বিত। খাবারের সংকটে থাকা যেকোনো মাদ্রাসা কর্তৃপক্ষের প্রয়োজনে আমাদের ট্রাস্ট সাধ্যমতো সহযোগিতা করবে।”

তিনি আরও জানান, ট্রাস্টের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ২ শতাধিক শিশুর সুন্নতে খতনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কোনো সংগঠন বা ব্যক্তি এই আয়োজন করতে চাইলে ট্রাস্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে ট্রাস্টের উপদেষ্টা মুজিবুর রহমান (০১৭১১০১২৮৪৩) অথবা জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল ইসলামের (০১৭১৮৫৩৮০৪৫) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ট্রাস্টের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া মাহফিলে মরহুম ময়না মিয়া ও মরিয়াম বিবির রুহের মাগফেরাত এবং ট্রাস্টের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায়

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে

বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন

বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে সিলেটে রবিউল হাসান নামে দেড় বছর বয়সের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে

বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

উত্তপ্ত কদমতলী শান্ত হলো সিসিকের হস্তক্ষেপে স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রæপের মধ্যে

গোয়াইনঘাটে ৩২ কৃষকের মাঝে ৩৩.৬০ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ

গোয়াইনঘাটে ৩২ কৃষকের মাঝে ৩৩.৬০ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ

রুবেল আহমদ: বাংলাদেশ ব্যাংক ও গোয়াইনঘাট উপজেলা তফসিলী ব্যাংকসমূহের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা ভিত্তিক কৃষি

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির