admin
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রæপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ৪ জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথপুর রুটের একটি আহŸায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ শ্রমিক কার্যালয় দখলের চেষ্টা করলে জকিগঞ্জ রুটের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। ব্যক্তিগত বিরোধ থেকে শুরু হওয়া এই উত্তেজনা দ্রæত পুরো টার্মিনাল এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুরুতে হিমশিম খেলেও বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।
খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দ্রæত কদমতলী বাস টার্মিনালে ছুটে যান। তিনি মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে প্রশাসক বলেন, “আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে আসছেন। এই গুরুত্বপূর্ণ সফরের প্রাক্কালে এমন সংঘর্ষ অত্যন্ত অনভিপ্রেত।” তিনি অবিলম্বে ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দেন এবং আশ্বাস দেন যে, প্রধানমন্ত্রীর সফরের পর আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী বিরোধের স্থায়ী সমাধান করা হবে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, আহŸায়ক কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধ থেকে ঘটনার সূত্রপাত হলেও বর্তমানে তা সমাধানের চেষ্টা চলছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বর্তমানে টার্মিনাল এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
বিকেল গড়াতেই সিসিক প্রশাসকের প্রতিশ্রুতি ও মালিক-শ্রমিক নেতাদের ঐক্যমত্যের পর কদমতলী এলাকায় পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় যান চলাচল বিঘিœত হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জরুরি এই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এমরান আহমদ ঝুনু, শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলীসহ মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ