admin

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের ডলি

কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের ডলি

মৌলভীবাজার প্রতিনিধি:

কানাডার মূলধারার রাজনীতিতে প্রথম বাংলাদেশি হিসেবে নতুন ইতিহাস গড়লেন মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম। টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করে তিনি দেশটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

সোমবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে ডলি বেগমের জয়ের ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে ডলি বেগমের নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন কনজারভেটিভ পার্টির ডাইনা ফিলিপ্রভা, এনডিপি’র ফাতিমা শাহবান এবং গ্রিন পার্টির প্রজা মালিহতরা।

২০১৮ সালে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে অন্টারিও প্রাদেশিক নির্বাচনে জয়ী হয়ে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ‘এমপিপি’ হয়েছিলেন ডলি। এরপর ২০২২ এবং ২০২৩ সালেও তিনি ধারাবাহিকভাবে বিজয়ীর মুকুট পরেন। চলতি বছরের শুরুতে স্কারবোরো সাউথওয়েস্ট আসনটি শূন্য হলে প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে তিনি লিবারেল পার্টিতে যোগ দেন এবং ফেডারেল রাজনীতিতে পা রাখেন। এর আগে তিনি অন্টারিও প্রাদেশিক সংসদে বিরোধীদলীয় ডেপুটি হুইপ ও স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডলি বেগমের এই ধারাবাহিক সাফল্যে উ”ছ¡সিত তার জন্ম¯’ান মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামবাসী। মঙ্গলবার সকালে বিজয়ের খবর পৌঁছানোর পর তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। রাজা মিয়া ও জবা বেগম দম্পতির বড় সন্তান ডলি ১৯৯৮ সালে বাবা-মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। তখন তিনি মনুমুখ উ”চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তেন।

২০২৪ সালে স্বামী ব্যারিস্টার রিজওয়ান রহমানকে হারানো ডলি বেগম ব্যক্তিগত শোক কাটিয়ে কমিউনিটির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই বিজয় সম্পর্কে কানাডা¯’ ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম আর আজিজ ও কুলাউড়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন আহমদ কমরু বলেন, “ডলির বিনয়ী স্বভাব এবং রাজনৈতিক দূরদর্শিতা তাকে বারবার জয়ী করছে। এই জয় শুধু তার নয়, বরং কানাডায় বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশিদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।”

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডলি বেগম এক প্রতিক্রিয়ায় বলেন, “সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করার জন্য আপনারা আমার ওপর যে আ¯’া রেখেছেন, তাতে আমি গভীরভাবে অভিভ‚ত ও কৃতজ্ঞ। পুরো নির্বাচনী প্রচারণায় আমি আপনাদের অভাব-অভিযোগের কথা শুনেছি। আপনাদের জন্য লড়াই করার যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে তা পালন করব।”


সর্বশেষ সংবাদ

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম