admin
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
সিলেটে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ব্যব¯’ার আমূল সংস্কার ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর
দেশের শিক্ষা ব্যব¯’ার গুণগত মান নিশ্চিত করতে আমূল সংস্কার, আধুনিক ও বাস্তবমুখী কাঠামো এবং ডিজিটাল নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি গড়ে তুলতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল বুধবার সিলেট নগরীর মেন্দিবাগ¯’ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে সিলেটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে একগু”ছ দাবি উপ¯’াপন করেন শ্রম ও কর্মসং¯’ান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষায় নকলের ধরন এখন ডিজিটাল রূপ নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আইন আধুনিকায়ন করছি এবং নকলের সংজ্ঞা আরও বিস্তৃত করা হ”েছ। পরীক্ষার মূল্যায়নে স্ব”ছতা আনতে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ এবং পরীক্ষকদের মান যাচাই করা হবে।” তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়নে ক্লাসরুম পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা ¯’াপন এবং কঠোর মনিটরিং নিশ্চিত করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উ”চমাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শূন্য পদ দ্রæত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমসহ সকল ধারার প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি নৈতিকতা ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যব¯’াকে আগামীর বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি।” তিনি দ্রæত সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) অপরাজনীতি মুক্ত রেখে বিশেষ বরাদ্দের দাবি জানান।
শ্রমমন্ত্রী আরও উল্লেখ করেন, সিলেটের বিভিন্ন উপজেলায় ৮৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে। বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় কার্যক্রম ব্যাহত হ”েছ। তিনি কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজকে সরকারিকরণ এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও কয়ছর আহমদ, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নূরুল হক, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তারা শিক্ষা ব্যব¯’াকে সময়োপযোগী করতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন