admin

প্রকাশিত: 10:06 AM, April 17, 2026

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব

বাংলাদেশ (আইসিএবি)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দেশের নিরীক্ষা খাতের সার্বিক অবস্থা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। মন্ত্রী আইসিএবি’র আলোচনার বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, জাতীয় সম্পদ সুরক্ষার ক্ষেত্রে নিরীক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনতা নিয়ে কাজ করবে।

আইসিএবি প্রতিনিধিবৃন্দ বিগত সময়ে সিএমএ-কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের নিরীক্ষা করার অধিকার দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, দেশের নিরীক্ষা কার্যক্রম আইসিএবি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। নিরীক্ষাতে আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদÐ ছাড়া নিরীক্ষা করার অধিকার বাড়ালে এ খাত আস্থা হারাতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের অর্থ আইনে সিএমএ-দের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রস্তাব তোলা হলেও আইসিএবি-এর আপত্তিতে সেটা চূড়ান্ত আইন হয়নি। কিন্তু একই ধরনের প্রস্তাব ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনে পুনরায় বিবেচনায় আসতে পারে বলে সে প্রশ্নে সরকার যেন সচেতন থাকে, তার অনুরোধ জানায় আইসিএবি।

আইসিএবি প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত খান, ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি হাসান, ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এবং প্রধান নির্বাহী শুভাশিস বসু।


সর্বশেষ সংবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও

‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে সিলেটে বিশেষ আলোচনা সভা

‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে সিলেটে বিশেষ আলোচনা সভা

বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহীন আলম: শ্রম ও কর্মসংস্থান

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানা এলাকার ভাগারপাড় গ্রামে এক কিশোরকে নিজ বাড়িতে ঢুকে বালিশ চাপা দিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে গতকাল