admin
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে (সিসিসিএল) বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াহিদুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র মজুমদার ও মোহাম্মদ ওয়াসিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারখানার সিবিএ (বি-৮০) সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সহ-সভাপতি জাবেদ কাওসার ও কোষাধ্যক্ষ আব্দুল কাদির, কারখানার বিভাগীয় প্রধান (প্রশাসন) রাজিব কুমার পাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিনা ফেরদৌসী মুন্নী।
সভায় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হতে হবে এবং সমাজসেবায় অবদান রাখতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাসনা ইয়াসমিন, আরিফুর রহমান, আবু নাছের মোহাম্মদ কাওসার, নাসির উদ্দীন, জুনেদ আহমদ, নূরুল আম্বিয়া, মিনহাজ উদ্দিন, মোস্তাক আহমেদ ও ফেরদৌসী আক্তার প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিসিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন