admin

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

পরকীয়ার নেশায় লন্ডভন্ড সাজানো সংসার, পথে বসলো তিন সন্তান

পরকীয়ার নেশায় লন্ডভন্ড সাজানো সংসার, পথে বসলো তিন সন্তান

ফ্রান্স প্রতিনিধি:

ইতালির মনফালকোনে শহরে এক ভয়াবহ পরকীয়া ও প্রতারণার জেরে একটি সাজানো সংসার ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় তিন সন্তানের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় একতরফাভাবে নারীকে দোষারোপ করা হলেও, ঘটনার গভীরে গেলে বেরিয়ে আসছে এক সুপরিকল্পিত মানসিক কারসাজির তথ্য।
অভিযোগ উঠেছে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাহাড়কান্দি গ্রামের ওসমান গনির ছেলে ওপি শেখ গনি এই ঘটনার মূল হোতা। সে ইতালির মনফালকোনে বসবাসরত কিশোরগঞ্জের ভৈরবের এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণামূলক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ভুক্তভোগী স্বামী যখন পরিবারের সচ্ছলতার জন্য প্রবাসে হাড়ভাঙা খাটুনি খাটছিলেন, তখন ওপি গনি অত্যন্ত সুকৌশলে ওই নারীকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়ে তার সংসার ভাঙার পথে ধাবিত করে।
ভিডিও এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা গেছে, অভিযুক্ত তিন সন্তানের জননী হলেও বয়সে অত্যন্ত তরুণী (২০-এর কাছাকাছি)। অল্প বয়সে বিয়ে এবং প্রবাস জীবনের একাকীত্বের কারণে তিনি মানসিকভাবে কিছুটা অপরিপক্ক ছিলেন। সমাজ সচেতন প্রবাসীদের মতে, ওপি গনি মূলত সেই সুযোগটিই গ্রহণ করেছে। এটি কেবল একটি সাধারণ পরকীয়া নয়, বরং একজন অভিজ্ঞ পুরুষের দ্বারা একজন অল্পবয়সী নারীকে সুকৌশলে গধহরঢ়ঁষধঃব বা আবেগীয় বø্যাকমেইল করার শামিল।
ঘটনাটি পর্যালোচনায় দেখা যায়, যদিও বিবাহিত জীবনে পরকীয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তবে এই ঘটনার পেছনে প্ররোচণাকারীর ভ‚মিকা মুখ্য। বিশ্লেষকদের মতে, মেয়েটি ভুল পথে পা বাড়ালেও, তার বয়সের অপরিপক্কতাকে কাজে লাগানো হয়েছে। একজন অভিজ্ঞ পুরুষ হিসেবে ওপি গনি জেনেশুনে একটি সাজানো পরিবার ধ্বংসের পথে নিয়ে যাওয়ায় অপরাধের দায়ভার তার ওপরই বেশি (প্রায় ৯০%) বর্তায়।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে সোহাগ খান (ইতালি প্রবাসী) মনে করেন, অভিযুক্ত প্রতারক ওপি গনিকে তার কৃতকর্মের দায়ভার নিতে বাধ্য করা উচিত। তিনি প্রস্তাব করেছেন, “মেয়েটি আজ মানসিকভাবে বিপর্যস্ত এবং তার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। সমাজিক বিচারের অংশ হিসেবে এই প্রতারক প্রেমিকের সাথেই মেয়েটির বিয়ের ব্যবস্থা করা উচিত, যাতে অন্তত সে তার আশ্রয়ের নিশ্চয়তা পায় এবং অপরাধী তার কৃতকর্মের পরিণাম ভোগ করতে বাধ্য হয়।”
প্রবাসে একে অপরের বিপদে পাশে থাকার পাশাপাশি এমন অনৈতিক কর্মকাÐের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহŸান জানিয়েছেন স্থানীয় সচেতন প্রবাসীরা। একটি সুন্দর পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই ‘ইমোশনাল ট্র্যাপার’-এর বিচার এখন সময়ের দাবি।


সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)