admin

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

সিলেটে সবজি ও মুরগির দাম কমলেও মাছের বাজারে ‘আগুন’

সিলেটে সবজি ও মুরগির দাম কমলেও মাছের বাজারে ‘আগুন’

স্টাফ রিপোর্টার:

এক সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে স্বস্তির খবর দিচ্ছে সবজি ও মুরগি। তবে তার উল্টো চিত্র মাছের বাজারে। সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমলেও প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল শুক্রবার নগরীর বন্দরবাজার, রিকাবীবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা নি¤œমুখী। বাজারে প্রতি কেজি ঢেঁড়স ৩০ টাকা কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৮০ টাকা, বেগুন ৭০-১২০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং পটল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে এখন ৬০-৮০ টাকায় নেমেছে।
বিক্রেতারা জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমছে। বন্দরবাজারের সবজি বিক্রেতা মো. লায়েছ আহমদ বলেন, “প্রতি পাল্লায় (৫ কেজি) সবজির দাম ৫০ থেকে ১০০ টাকা কমেছে। জ্বালানি পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকলে দাম আরও কমবে।”
প্রতি কেজি পেঁপে: ৫০ টাকা, মিষ্টি কুমড়া: ৪০ টাকা, করলা: ৮০-১০০ টাকা, ফুলকপি (বড়): ৬০ টাকা (পিস), লাউ: ৬০-৭০ টাকা (পিস), আলু: ২৫ টাকা ও দেশি পেঁয়াজ: ৪০ টাকা।
সবজি ও মাংসের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ। বিশেষ করে ইলিশ ও দেশি মাছের দাম আকাশচুম্বী। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে।
চাষের রুই মাছ আকারভেদে ৪০০-৫৫০ টাকা এবং শিং মাছ ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মাগুর ৯০০-১২০০ টাকা এবং বাতাসি টেংরা ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। নি¤œবিত্তের ভরসা পাঙ্গাস ও তেলাপিয়াও ১৮০-২০০ টাকার নিচে মিলছে না।
মুরগির বাজারে সোনালি জাতের মুরগির দাম কেজিতে ৪০ টাকা কমেছে। বর্তমানে সোনালি ৩৮০ টাকা এবং ব্রয়লার ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে স্থিতিশীল রয়েছে। ডিমের বাজারে লাল ডিমের ডজন ১২০-১৩০ টাকা হলেও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২০০ টাকা ডজন।

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মহানগর ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেট প্রেসক্লাবে করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ পেলেন আদিবা ওয়াহিদ খান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)