admin
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার কাজলার ইউনিয়নের রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল্লামা বালাউটি ছাহেব বাড়ির উদ্যোগে এবং সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর সার্বিক সহযোগিতায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মোট ৬টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। একই সঙ্গে অসচ্ছল ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাউট দারুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান (জাদায়ে বালাউটি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মো. আনিসুর রহমান, মাওলানা মাশুকুর রহমান মারুফ বালাউটি, ইতালি প্রবাসী শামীম আহমদ লুকুন, সেলাই প্রশিক্ষক ও আলোর দিশারী ইসলামী যুব সংঘটনের প্রতিষ্ঠাতা ছাদেক আহমদ তালুকদার, কাজলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, দুবাই প্রবাসী সুজেল আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন ও হাফিজ আনসার আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান
এ কে আজাদ গোয়াইনঘাট: উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ৪৭তম
আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী
সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ
গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের
স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী
সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান
স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ