admin

প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে ব্র্যাকের দেশব্যাপী ‘এআইএসপি’ প্রশিক্ষণ কর্মসূচি

গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে ব্র্যাকের দেশব্যাপী ‘এআইএসপি’ প্রশিক্ষণ কর্মসূচি

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী ‘এআইএসপি’ দের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি” শীর্ষক একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বর্তমানে ব্র্যাক-এর প্রায় ৪ হাজার ৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী ‘এআইএসপি’ দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, যা গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই প্রশিক্ষণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশের প্রায় ২৫টি কৌশলগত স্থানে পর্যায়ক্রমে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে অওঝচদের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর ফলে মাঠ পর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সফল প্রজননের হার উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে ব্র্যাক লার্নিং সেন্টার সিলেটে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু জাফর মো: ফেরদৌল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, সিলেট এবং সভাপতিত্ব করেন কৃষিবিদ ডা. হারুন-অর-রশীদ, জেনারেল ম্যানেজার, ব্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মিজানুর রহমান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু ও এজিএম একেএম রবিউল ইসলাম, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। কর্মসূচিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে হলে মাঠ পর্যায়ের সেবা প্রদানকারীদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। ব্র্যাক-এর এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।”

সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘এআইএসপি’ দের দক্ষতা বৃদ্ধি মানেই সরাসরি খামারিদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি। এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। ”উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে গবাদিপশুর উন্নত জাত বিস্তার, দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

সিসিক কর্মকর্তা চন্দন দাশের প্রতিবাদ সংবাদকে ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি

দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি : কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি সিলেট আসছেন আগামীকাল

আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।