admin
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এক প্রতিবাদলিপিতে চন্দন দাশ প্রকাশিত সংবাদে উল্লিখিত সকল তথ্যকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।
প্রতিবাদলিপিতে চন্দন দাশ উল্লেখ করেন, একটি ষড়যন্ত্রকারী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “প্রকাশিত সংবাদটি অত্যন্ত দুঃখজনক। আমি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমকে অনুরোধ জানান যেন যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে সঠিক তদন্ত নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘মন্দিরে অস্থায়ী অফিস বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ’ এবং ২২ এপ্রিল ‘সিসিকের কোটি টাকার রাজস্ব লোপাট: অভিযুক্ত কর্মকর্তা চন্দন দাশের অঢেল সম্পদের পাহাড়’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদগুলোতে চন্দন দাশের বিরুদ্ধে নগরের চালিবন্দর এলাকার ভৈরবতলী মন্দিরে বসে দাপ্তরিক কাজ পরিচালনা, ফাইল বাণিজ্য, জাল রসিদ ব্যবহার এবং প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়া প্রতিবেদনে তার মালিকানাধীন পাঁচতলা ভবন, বিলাসবহুল ফ্ল্যাট, ট্রাক এবং আমেরিকায় অর্থ পাচারের অভিযোগের বিষয়গুলোও উঠে আসে।
চন্দন দাশ তার প্রতিবাদলিপিতে এসব অভিযোগকে অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা সম্পদের হিসাব এবং কর্মকাণ্ডের বিবরণ সম্পূর্ণ কাল্পনিক। ষড়যন্ত্রের মাধ্যমে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এদিকে, সিসিকের তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে রাজস্ব ফাঁকির যে বিশাল অংকের কথা উল্লেখ করা হয়েছে, তা নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন অনেকে। তবে চন্দন দাশের পক্ষ থেকে এই প্রতিবাদলিপি আসার পর বিষয়টি এখন নতুন মোড় নিল।
চন্দন দাশের প্রতিবাদলিপির পর অনুসন্ধানে চন্দন দাশের বিরুদ্ধে বর্তমানে কোন তদন্ত কমিটির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও ট্রাক, বিলাশবহুল ফ্লাট সহ বিদেশে আর্থিক লেনদেনের অস্তিত্বও পাওয়া যায়নি।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট
দৈনিক সিলেটের সংবাদ-এ গত ১৯ ও ২২ এপ্রিল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা চন্দন দাশকে নিয়ে প্রকাশিত দুই পর্বের সংবাদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার অভিঘাত
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে
আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনের রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে
সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।