admin

প্রকাশিত: 11:15 AM, April 27, 2026

ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান মন্ত্রী খন্দকার মুক্তাদিরের

ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান মন্ত্রী খন্দকার মুক্তাদিরের

নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রথাগত উন্নয়ন সহায়তার গণ্ডি পেরিয়ে এখন কৌশলগত সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ভিত্তিক সহযোগিতা বৃদ্ধির সময় এসেছে।
সোমবার (২৭ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বাংলাদেশ এখন টেকসই উন্নয়নের দিকে এগোচ্ছে। বিশেষ করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং টেকসই ভ্যালু চেইন বা মূল্য শৃঙ্খল গড়ে তোলাকে আমাদের সরকার অগ্রাধিকার দিচ্ছে।” এসব খাতে নেদারল্যান্ডসের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ডাচ বিনিয়োগকারীরা যদি এই সম্ভাবনাময় খাতগুলোতে এগিয়ে আসেন, তবে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং উল্লেখিত খাতগুলোতে ডাচ প্রতিষ্ঠানগুলোর আগ্রহ ও কারিগরি সহায়তার আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,