admin

প্রকাশিত: 6:41 AM, April 29, 2026

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় আসন্ন বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, উৎসবস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)[ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়। এছাড়াও এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ধর্মীয় স¤প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ আয়োজিত “যুদ্ধ নয় শান্তি” ¯েøাগানে জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও স¤প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায় একটি ‘সর্বধর্মীয় স¤প্রীতি র‌্যালি’ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন, ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি এসান উদ্দিন ও জেলার সভাপতি হাবিব আহমেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুমু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগরের সদস্য সচিব রাজীব কুমার দেব ও জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, সিলেট প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি ডিকন নিজুম সংমা ও খ্রিস্টান মিশনারীর ফিলিপ বিশ্বাস পালক, হযরত শাহজালাল (র:) দরগাহর খাদিম মো: সামুন মাহমুদ খান ও মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান সরেকওম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া ও সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “সিলেট সবসময়ই সা¤প্রদায়িক স¤প্রীতির শহর। আসন্ন বুদ্ধ পূর্ণিমা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সেজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি সকল ধর্মের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।” সভা শেষে উপস্থিত সর্বধর্মীয় প্রতিনিধিবৃন্দ পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও