admin

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই নান্দনিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চায় আরও সক্রিয় হওয়ার আহŸান জানান।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি শিক্ষার্থীদের জন্য এক আনন্দদায়ক ঘোষণা প্রদান করেন। অধ্যক্ষ বলেন, এখন থেকে কলেজে নিয়মিত ত্রৈমাসিক দেয়ালিকা প্রকাশ করা হবে এবং বছর শেষে সেরা দেয়ালিকা নির্বাচন করে আনুষ্ঠানিক পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

প্রভাষক মাওলানা উসমান গণীর পবিত্র কুরআন তেলাওয়াত এবং প্রভাষক জুই রাণী তালুকদারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহিয়ারা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

শিক্ষকদের পক্ষ থেকে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু বক্তব্য রাখেন। একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক হোসেন ও নুজহাত তাসফিয়া চৌধুরীর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দেয়াল পত্রিকা প্রকাশনার সার্বিক তত্ত¡াবধানে ছিলেন প্রভাষক মোহিয়ারা বেগম ও প্রভাষক মো. মাহবুবুর রহমান। উল্লেখ্য, দেয়ালিকাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও নান্দনিক, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। পরিশেষে আমন্ত্রিত অতিথিদের দেয়ালিকা প্রদর্শনী ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর

সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে কুপি-হ্যারিকেন নিয়ে পদযাত্রা ও অবস্থান

সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে কুপি-হ্যারিকেন নিয়ে পদযাত্রা ও অবস্থান

সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস