admin
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বৃহত্তর সিলেটের তিন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন— সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া পদযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ নাগরিকরা।
অবস্থান কর্মসূচীতে বক্তারা সিলেটের প্রতি বিদ্যুৎ বৈষম্যের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, সিলেটের নিজস্ব গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্তে¡ও এ অঞ্চলের মানুষ কেন বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে? চলমান মাধ্যমিক পরীক্ষার সময়েও ঘনঘন লোডশেডিং শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে চরম সংকটে ফেলেছে। ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করার নির্দেশনা মেনে নেওয়ার পরেও লোডশেডিং কমেনি, যা অগ্রহণযোগ্য।
বক্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি সকল অফিসে এসি ব্যবহার বন্ধ এবং সবক্ষেত্রে অতিরিক্ত আলোকসজ্জা পরিহারের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতিবিলম্বে ঘনঘন লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা মন্ত্রীদের গাড়ির সামনে শুয়ে পড়ার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ তালেব হোসেন তালেব, চিত্ত রঞ্জন দাস ও মোঃ সাহেদ আহমদ শান্ত। কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় অর্ধশতাধিক সমাজ সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারের প্রতি আহŸান জানিয়ে বলেন, সিলেটের বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের
সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর
সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা
আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা
আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে