admin
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয়তাবাদী পরিবার তাঁর ত্যাগের কথা সর্বদা স্মরণ রাখবে। জুনেল তাঁতী দলের হয়ে বিএনপির যেকোনো দুঃসময়ে পাশে থেকে কাজ করে গিয়েছেন। তাঁর এমন মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহŸায়ক ও জেলা তাঁতী দলের আহŸায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলালের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
সভার শুরতে বক্তব্য রাখেন মহানগর তাঁতীদলের আহŸায়ক কয়েস আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল মালিক, মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহŸায়ক কামরুল হাসান, মোহাম্মদ হানিফ, জিয়াউর রহমান নেওয়ার ও জামাল উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহŸায়ক জয়নাল আবেদীন, আলী আহমদ, স্বপন আহমদ, বাচ্চু আহমদ, হানিফ আহমদ, দেওয়ান নিজাম খান, নূর হান্নান, মাছুম আহমদ, চাঁন মিয়া, রেজওয়ান মিয়া, রিপন মিয়া, মন্নান আহমদ, মনু মিয়া, আমিন আহমদ, আলী আকবর, দিলাল আহমদ, শামীম আহমদ, সদস্য সুহেল আহমদ, সিরাজ মিয়া, হেলাল আহমদ, মো. শাহজাহান হোসেন, শফিকুল হাসান, ইয়াসিন আহমদ, এমদাদ হোসেন, হাসান মাসুদ, মানিক আহমদ, আব্দুল কুদ্দুস খান, দুলাল আহমদ, সদর উপজেলা তাঁতী দলের আহবায়ক মাহবুবুর রহমান লোকমান, কোম্পানীগঞ্জ তাঁতীদলের আহŸায়ক তাজ উদ্দিন, আবুল মতিন, রিংকু আহমদ, এনাম আহমদ, সাইফুল ইসলাম উজ্জ্বল, মিজানুর রহমান, আলী আশরাফ দিপু, হানিফ আহমদ, রেদওয়ান আহমদ, সাইদুর রহমান ও আল-আমিন শেখ প্রমুখ। সভার শেষ পর্যায়ে মরহুম জুনেল আহমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম।
স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের
সিলেট মহানগর তাঁতীদলের আহŸায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর
সিলেটে অস্বাভাবিক বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে অভিনব
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা
আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা
আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে