admin
প্রকাশিত: ৬:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের উন্নতমানের কার্পেট বলে দেশি পণ্য সরবরাহ করে সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়কে ঠকানোর অভিযোগ তুলেছেন খোদ স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনায় সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। প্রশাসন ও দুদক এরই মধ্যে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সিলেটের তৎকালীন জেলা প্রশাসকের অধীনে থাকা কালেক্টরেট জামে মসজিদে কার্পেট সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৪ লাখ টাকার এই কাজে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পান জুয়েল আহমদ। অভিযোগ রয়েছে, তিনি তুরস্কের (আল-রিহা) স্টিকার লাগিয়ে ফরিদপুরের ‘আরএম কার্পেট লিমিটেড’র উৎপাদিত দেশি কার্পেট সরবরাহ করেন। প্রতি গজ ১৮০০ টাকার ক্রিস্টাল কোয়ালিটির এই দেশি কার্পেট তিনি ‘তুর্কি কার্পেট’ সাজিয়ে ৩২০০ টাকা দরে বিক্রি করে বড় অংকের অর্থ আত্মসাৎ করেন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ দায়েরকারী চার ব্যবসায়ী হলেন, হাকিম রব্বানী চৌধুরী, নুর উদ্দিন, মোহাম্মদ সাবুল ও নিজাম উদ্দিন। ব্যবসায়ী নেতা হাকিম রব্বানী চৌধুরী বলেন, “আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করি। জুয়েল আহমেদ তুর্কির নামে দেশি কার্পেট দিয়ে মসজিদ ও জেলা প্রশাসনকে ঠকিয়েছেন। এটি আমাদের ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। অবৈধ পথ ছাড়া এত অল্প সময়ে তিনি এত সম্পদের মালিক হতে পারতেন না।”
দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঢাকার বিক্রমপুরের বাসিন্দা জুয়েল আহমদ এক সময় সাধারণ রিকশা গ্যারেজের মালিক ছিলেন। বর্তমানে সিলেট নগরের পাঠানটুলার অভিজাত এলাকায় তার নিজস্ব বাসা রয়েছে। ব্যবসায়িক জালিয়াতির মাধ্যমে গত কয়েক বছরে তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে, বন্দরবাজার ও লালদীঘিরপাড়ে ‘আল মদিনা বস্ত্র বিতান’ ও ‘আল মদিনা কার্পেট হাউজ’। বন্দরবাজার পত্রিকা পয়েন্টে থান কাপড়ের শোরুম, কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে ২টি দোকান, লালদীঘিরপাড়ে ১টি ও মহাজনপট্টির আলী কমপ্লেক্সে শোরুম ও গোডাউন।
জিন্দাবাজার সিলেট প্লাজা ও লালদীঘিরপাড় নতুন মার্কেটে একাধিক দোকান। এয়ারপোর্টের লাখাউড়া এলাকায় ১০ বিঘা ভূমি, পাঠানটুলায় ১ কোটি টাকা মূল্যের জমি এবং দর্জি পাড়ায় ২ কোটি টাকা মূল্যের জমি ও বাড়ি। ঢাকা-মাওয়া রোড ও পদ্মা রোড সংলগ্ন এলাকায় নামে-বেনামে বিপুল ভূ-সম্পত্তি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুয়েল আহমদ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে না পেরে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করেছি। প্রশাসন তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।”
সিলেট জেলা প্রশাসন ও দুদক সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি মসজিদে পণ্য সরবরাহে জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের উৎস অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। যথাযথ ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে সরকারকে রাজস্ব বঞ্চিত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ