admin

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

স্টাফ রিপোর্টার:

পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।

২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি পদে মনোনয়পত্র দাখিল করেন প্রার্থীরা। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, অন্য তিন কমিশনার হলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন ও প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু।

নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আফতাব উদ্দিন।

নবগঠিত কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব (স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরপূর্ব) সহ-সভাপতি আব্দুল হাছিব (স্টাফ রিপোর্টার, দৈনিক কাজিরবাজার) সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন (ব্যুরো প্রধান, দৈনিক আলোকিত সময়) কোষাধ্যক্ষ জাবেদ এমরান (স্টাফ রিপোর্টার, দৈনিক সিলেট বাণী) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক আজকের বাংলা) দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক একাত্তরের কথা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- জাহাঙ্গীর আলম মুসিক (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক) শরিফ আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক জালালাবাদ) খায়রুল আমিন রাফসান (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম)।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদ ও সদস্য শেখ সাদিম আহমদ প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্নাঢ্য র‌্যালী করেছে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

স্টাফ রিপোর্টার: পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

সিলেটে যথাযত মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায়

মহানগর শ্রমিক দলের র‌্যালী ও সমাবেশ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

মহানগর শ্রমিক দলের র‌্যালী ও সমাবেশ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের

সিলেটে শান্তি ও স¤প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

সিলেটে শান্তি ও স¤প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে : এসএমপি কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ