admin

প্রকাশিত: ৫:০২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির সুরমা প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতে প্রচুর প্রাণহানি ঘটছে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে বজ্রপাতে মোট ৩,৬৫৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। কেবল ২০২৫ সালেই মৃত্যু হয়েছে ২৬৩ জনের। আর ২০২৬ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মাত্র ৪৮ ঘণ্টায় সারাদেশে ৬৪ জন প্রাণ হারিয়েছেন। ভৌগোলিক কারণে সুনামগঞ্জ জেলা দেশের সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

এই দুর্যোগ মোকাবিলায় স্থানীয়দের সচেতন করতে লাফার্জহোলসিম তাদের সুরমা প্ল্যান্টের পার্শ্ববর্তী প্রায় ৪০টি গ্রামে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বজ্রপাত থেকে বাঁচতে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বজ্রপাত থেকে বাঁচতে নির্দেশনাসমূহ, বজ্রপাতের সময় খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রæত নিরাপদ আশ্রয়ে ফিরতে হবে। বজ্রপাতের সময় গোসল করা, মাছ ধরা বা থালা-বাসন ধোয়া থেকে বিরত থাকতে হবে। মাঝনদীতে থাকলে দ্রæত তীরে ফিরতে হবে। গাছ বা বৈদ্যুতিক পিলারের মতো বিচ্ছিন্ন ও লম্বা বস্তুর নিচে আশ্রয় নেওয়া যাবে না। ঘরের দরজা-জানালা থেকে দূরে থাকতে হবে। মেঝেতে শোয়া যাবে না এবং তারযুক্ত বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বজ্রপাতের বিকট শব্দ থেকে বাঁচতে হাত দিয়ে কান ঢেকে রাখতে হবে। বজ্রপাত থামার পরও অন্তত ৩০ মিনিট ঘরের বাইরে না যাওয়াই নিরাপদ।

সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে টেঙ্গারগাঁও গ্রামের রোশনা বেগম বলেন, “বজ্রপাতের সময় কী করা উচিত তা আগে জানতাম না। আজ অনেক কিছু শিখলাম, যা নিজের ও পরিবারের সুরক্ষায় কাজে লাগবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাফার্জহোলসিম বাংলাদেশের কান্ট্রি ইনভায়ারনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দীন, ডিজিএম (হেলথ অ্যান্ড সেফটি) শহীদুর রহমান, ডেপুটি ম্যানেজার (সিএসআর) লায়লা পারভীন হিমেল এবং ডেপুটি ম্যানেজার (হেলথ অ্যান্ড সেফটি) অশোক চৌধুরী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো মে মাস জুড়ে এই সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

* ফেব্রুয়ারি থেকে নেই সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ। * বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা, বলছেন আইন

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা, বাজারকে স্থিতিশীল রাখা এবং

সততা ও সাহসে অনন্য এক পুলিশ কর্মকর্তার প্রতিকৃতি আবদুল কুদ্দুছ চৌধুরী

সততা ও সাহসে অনন্য এক পুলিশ কর্মকর্তার প্রতিকৃতি আবদুল কুদ্দুছ চৌধুরী

আহমেদ শাকিল: দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে যেসব কর্মকর্তার নাম বর্তমানে শ্রদ্ধার সাথে উচ্চারিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম সিলেট

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই: তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই: তাহসিনা রুশদী লুনা

মো. ফজলু মিয়া, ওসমানীনগর: সিলেটের ওসমানীনগর উপজেলায় উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কম সময়ে উন্নত

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

“শিক্ষকতা কেবল পেশা নয়, এটি একটি আজীবন সাধনা। হোসনে আরা সুলতানা তাঁর ৩৯ বছরের সেবায় যে আদর্শ রেখে গেছেন, তা

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির সুরমা প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট