admin
প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ কমিশনার মূলতবি মামলাসমূহের তদন্তে দ্রæত অগ্রগতি সাধন, নিয়মিত মামলা নিষ্পত্তি এবং বিশেষ করে গ্রেফতারি পরোয়ানা তামিলের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অপরাধ দমন কার্যক্রমে আরও তৎপর হওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন তিনি। এদিন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবং পেশাদারিত্ব প্রদর্শনের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।
পর্যালোচনা সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর): মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (পিবিআই সিলেট) মুহাম্মদ খালেদ উজ জামান।
এছাড়াও সভায় সিআইডি, র্যাব-৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মহানগরীর সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ এবং অতিরিক্ত ও সহকারী উপ-পুলিশ কমিশনারগণ অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে পুলিশ কমিশনার আসন্ন দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান।
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট