admin

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

গোয়াইনঘাটে সাব-কন্ট্রাক্টরের সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা বকেয়া, ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাটে সাব-কন্ট্রাক্টরের সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা বকেয়া, ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

এ কে আজাদ গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে কাজ সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে প্রায় অর্ধকোটি টাকার অধিক পাওনা না পাওয়ার অভিযোগ করেছেন লেঙুড়া ইউনিয়নের ব্যবসায়ী সুলতান আহমদ।
তিনি অভিযোগ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ শেষ করলেও তার প্রাপ্য অর্থ পরিশোধ না করে টালবাহানা ও প্রতারণার আশ্রয় নিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুস সালাম ও সিটি টেক ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী আব্দুস সালাম।

লিখিত অভিযোগে সুলতান আহমদ জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্বপাড়া গ্রামের আব্দুস সালাম মোশেদের সঙ্গে লিখিত ও মৌখিক চুক্তির ভিত্তিতে তিনি সাব-কন্ট্রাক্টর হিসেবে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। বরইতলা, সাতকুড়ি, হাকুর বাজার, নিয়াগুলা ও নন্দীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ বর্তমানে প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
তিনি আরও দাবি করেন, কাজ চলাকালীন সময়ে কিছু বিল পরিশোধ করা হলেও পরবর্তীতে সরকারি বিল উত্তোলনের পর তার প্রাপ্য অর্থ আটকে রাখা হয়। এতে তার মোট পাওনা দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৪ হাজার ৫৮৫ টাকা, সঙ্গে অতিরিক্ত ৭৮ হাজার টাকা।

এছাড়া ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণ কাজেও তিনি সাব-কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই প্রকল্পের প্রায় ৯ লাখ টাকা ব্যাংকে জমা হলেও তিনি কোনো অর্থ পাননি বলে অভিযোগ করেন। পাশাপাশি প্রায় ৫ লাখ টাকার নির্মাণসামগ্রী এখনও কাজের স্থানে পড়ে রয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে তার মোট পাওনা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ৫৮৩ টাকা।

সুলতান আহমদ অভিযোগ করেন, একাধিকবার পাওনা টাকা চাইতে গেলে তাকে সময়ক্ষেপণ ও হয়রানির শিকার হতে হয়েছে। বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন। শ্রমিকদের মজুরি ও নির্মাণসামগ্রীর মূল্য পরিশোধ করতে না পারায় প্রকল্পের কাজ সম্পন্ন করাও অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি বলেন, “আমার জীবনের সমস্ত শ্রম ও বিনিয়োগ এখন ঝুঁকির মুখে। ন্যায্য পাওনা না পেয়ে আমি দিশেহারা অবস্থায় আছি।

এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রæত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার প্রাপ্য অর্থ আদায়ে সহযোগিতা প্রদানের দাবি জানান।


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

কানাইঘাটের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপির সাথে কাপের মতবিনিময়

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলার সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা প্রফেসর মুহাম্মদ ইউনূস

মো.জুনেদ আহমদ ফ্রান্স: ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুরের তিন সাংবাদিক পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন জৈন্তাপুর উপজেলার তিন তরুণ সাংবাদিক। তারা হলেন— আলোর দিগন্তের সিলেট প্রতিনিধি ইসমাইল

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, বৃদ্ধা গ্রেফতার

সহিদুর রহমান বিয়ানীবাজার : বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

গোয়াইনঘাটে সড়কের সংস্কার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে গর্ত ও কার্পেটিং উঠে

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়