admin
প্রকাশিত: 9:19 AM, December 7, 2025
জকিগঞ্জ প্রতিনিধি:
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে জকিগঞ্জ উপজেলার সাংবাদিকদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জকিগঞ্জ উপজেলার সাম্প্রতিক সামাজিক সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়নসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। আলোচনায় বিশেষভাবে উঠে আসে—জুয়াখেলা, জন্মনিবন্ধনে অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিরসন এবং কৃষিজমি রক্ষা ইস্যু।
সাংবাদিকরা জানান, এলাকায় অবাধে জুয়াখেলা চলছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। জন্মনিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি ভোগান্তির বিষয়টিও উল্লেখ করেন তারা। এছাড়া দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে মারাত্মক প্রভাব পড়ছে, তাও আলোচনায় উঠে আসে।
কৃষিজমি রক্ষা প্রসঙ্গে সাংবাদিকরা বলেন, জকিগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে মহাসড়কে ফেলা হচ্ছে। এতে যেমন গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। এসব বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত এবং বাজার এলাকায় যানজট সমস্যার প্রতিকারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।
এছাড়া উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ—আহসান হাবীব লায়েক, আব্দুল মুকিত, তারেক আহমদ, আব্দুস শহীদ শাকির, আহমদ আল মনজুর, আজাদুর রাহমান, আহমদ হোসাইন আইমান, আবুল কালাম আজাদ, সাইফুর রহমান, তানিম আহমদ, উবেদুল্লাহ তালুকদার, আবুল খায়ের চৌধুরী, শ্রীকান্ত পাল, কে.এম. মামুন, এনামুল হক মুন্না, মোরশেদ লস্কর ও ফয়সাল আহমদ।
সভার শেষে ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের উপস্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগের সাথে শোনেন এবং জকিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।