admin
প্রকাশিত: 5:43 AM, May 10, 2026
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’ (নিবন্ধন নং- সিল ১৩৬৬/২০২৩) যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। অনুষ্ঠানে বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের মেধা বিকাশ এবং নিজ জন্মভূমি সিলেটের গোয়াইনঘাটের সার্বিক উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির সভাপতি তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অফ লন্ডনের কাউন্সিলম্যান মুনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যামডেন বারোর সাবেক মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং ব্রিটিশ এম্পায়ার মেডেলিস্ট (ইঊগ) ও বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজিদ হাসান সেলিম।
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে এবং তাদের মেধার মূল্যায়ন করতে এই উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ ও আব্দুল মুবিন, এসএইচএ গ্রুপের চেয়ারম্যান ও গ্রিনউইচ ইসলামিক সেন্টারের ডিরেক্টর সানাম মিয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য শাখার উপদেষ্টা আহসানুল কবির বুলবুল ও ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ হৃদয়, কিলবার্ন অ্যান্ড হ্যাম্পস্টেড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন জুমের এবং পে-ট্যাপ-এর ডিরেক্টর শাহেদ আহমেদ।
অনুষ্ঠানে তোরাব আলীকে সভাপতি এবং সুজন মিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৮ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সহ-সভাপতি ছাদিকুর রহমান, মোঃ আফতার মিয়া, মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন, সহ-সাংগঠনিক আল মামুন ও হাসান আহমেদ।
শিক্ষা সম্পাদক ইয়াসিন আলী, আইন সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ, অর্থ সম্পাদক কফিল আহমদ, তথ্য ও সম্প্রচার সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার, ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক তারেকুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক মিফতাহ্ আহমদ মোহন, মহিলা সম্পাদিকা মিস নাফিসা আক্তার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তোফায়েল আহমদ, আইসিটি সম্পাদক সালমান আহমদ তামিম প্রমুখ।
সভাপতি তোরাব আলী তার বক্তব্যে বলেন, “২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রবাসে গোয়াইনঘাটবাসীর ঐক্য এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আমাদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসীদের এক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আর্তমানবতার সেবায় সকলকে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি
নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া