admin

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬

জিন্দাবাজারে সংবাদকর্মীর ওপর ‘কাচ্চি ডাইন’ স্টাফ ও সন্ত্রাসীদের বর্বর হামলা: আটক ২

জিন্দাবাজারে সংবাদকর্মীর ওপর ‘কাচ্চি ডাইন’ স্টাফ ও সন্ত্রাসীদের বর্বর হামলা: আটক ২
  • অপরাধের স্বর্গরাজ্য ওই ভবন

মেহেদী হাসান রাতুল:

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে মোটরবাইক পার্কিং ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে গতকাল শনিবার। এ ঘটনায় গুরুতর আহত সাংবাদিক হৃদয় আহমদ শিমুল বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই রেস্টুরেন্টের দুই কর্মচারীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জিন্দাবাজারে ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের সামনে বাইক পার্কিং করাকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী ও রেস্টুরেন্টের স্টাফরা সাংবাদিক শিমুলের কাছে চাঁদা দাবি করে। শিমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, রেস্টুরেন্টের স্টাফদের প্রত্যক্ষ সহযোগিতায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের দুই কর্মচারীকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, জিন্দাবাজারের মাজার সংলগ্ন এই ভবনটি দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের আস্তানায় পরিণত হয়েছে। রেস্টুরেন্টকে ঢাল হিসেবে ব্যবহার করে ভবনের ওপরতলায় নির্মাণাধীন অংশে মাদক সেবন, জুয়া ও অসামাজিক কার্যকলাপের নিয়মিত আসর বসে বলে জানা গেছে। এছাড়া সাধারণ গ্রাহক ও নারী কাস্টমারদের সাথে অশালীন আচরণ এবং ভবনের সামনে বসা হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও দীর্ঘদিনের।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী রাজনৈতিক চক্রের নাম ব্যবহার করে একদল বখাটে প্রতিদিন এই ভবনের সামনে অবস্থান নেয়। তারা পথচারী ও গ্রাহকদের জিম্মি করে অর্থ আদায়সহ নানা অপরাধ সংঘটন করে আসছে। তাদের দাপটে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। সিসিটিভি ফুটেজ দেখে বাকি অপরাধীদের শনাক্তের কাজ চলছে। ভবনের ভেতরের অবৈধ কর্মকাণ্ডের বিষয়টিও তদন্তাধীন রয়েছে।”

এদিকে সাংবাদিক শিমুলের ওপর হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

সিলেটের শ্রেষ্ঠ ইউএনও গোয়াইনঘাটের রতন

এ কে আজাদ গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রতিযোগিতায় সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়

সারাদেশের মতো জকিগঞ্জ সীমান্তেও সতর্ক অবস্থানে বিজিবি

সারাদেশের মতো জকিগঞ্জ সীমান্তেও সতর্ক অবস্থানে বিজিবি

সীমান্ত এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জকিগঞ্জ সিলেট থেকে : সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সতর্ক ও

প্রফেসর ইউনূস ও হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনানুষ্ঠানিক মতবিনিময়:

প্রফেসর ইউনূস ও হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনানুষ্ঠানিক মতবিনিময়:

ফ্রান্স প্রতিনিধি: মঙ্গলবার ০২/০৬/২০২৬ইং অধ্যাপক মুহাম্মদ ইউনূস হেগে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন। প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক