admin

প্রকাশিত: 6:02 AM, May 13, 2026

বিল্ড’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী : ব্যবসা শুরু ও সহজ করাই সরকারের অগ্রাধিকার

বিল্ড’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী : ব্যবসা শুরু ও সহজ করাই সরকারের অগ্রাধিকার

স্টাফ রিপোর্টার:
ব্যবসা শুরু ও পরিচালনা সহজ করতে সরকার নিয়ন্ত্রক সংস্থাসমূহের বিধি-বিধান সংশোধনীর (রেগুলেটরি রিফর্ম) বড় ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেছেন, ব্যবসার খরচ কমানো এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরুতে উদ্যোক্তাদের যাতে দীর্ঘসূত্রতায় পড়তে না হয়, সে জন্য ফায়ার, ডিআইএফই ও চেম্বার সদস্যপদসহ ছয়টি গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে ১২ মাসের অস্থায়ী অনুমোদন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা দ্রুত কার্যক্রম শুরু করতে পারবেন।
তিনি বলেন, সম্ভাবনাময় যেকোনো খাতের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণে সরকার উন্মুক্ত রয়েছে। পাট খাতের উন্নয়নে বিল্ডের সঙ্গে কাজ করার আগ্রহও দেখান তিনি। এ ক্ষেত্রে সবুজ পাট থেকে জুট পাল্প উৎপাদন একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বিনিয়োগ পরিবেশ সহজ করতে বিডা, বেজা ও বেপজাসহ বিভিন্ন বিনিয়োগ কর্তৃপক্ষকে একীভূত করে এক ছাতার নিচে আনার পরিকল্পনা এগোচ্ছে। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) বেসরকারি খাতের প্রতিনিধিত্বের বিষয়টিও পর্যালোচনা করা হবে।
বিল্ড-এর চেয়ারম্যান আবুল কাসেম খান বলেন, অনানুষ্ঠানিক অর্থনীতি নিয়ন্ত্রণ এবং ব্যবসাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ডিরেগুলেশন সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান ট্রেড লাইসেন্স ব্যবস্থা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে আছে। তাই ‘ওয়ান লাইসেন্স’ ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে।
বিল্ডের ট্রাস্টি এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, জাতীয় অর্থনীতিতে পাট খাত এখনো গুরুত্বপূর্ণ হলেও এ খাতের আধুনিকায়ন জরুরি। উৎপাদন দক্ষতা ও মূল্য সংযোজন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
বিল্ড প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, আন্তর্জাতিক বাজারে এখন পণ্যের ট্রেসেবিলিটি নিশ্চিত করা বাধ্যতামূলক হয়ে উঠেছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের ক্ষেত্রে। এ জন্য একটি শক্তিশালী জাতীয় ট্রেসেবিলিটি কৌশল প্রয়োজন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।