admin

প্রকাশিত: 3:04 PM, September 25, 2024

ছেলে শফিকুর রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার, হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ বাবা মোঃ দিদার আলী

ছেলে শফিকুর রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার, হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ বাবা মোঃ দিদার আলী

Oplus_0

সিলেট প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর ২০২৪ঃ সাবেক সিলেট পলিটেকনিক ছাত্রদল সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা শফিকুর রহমানের বাবা মোঃ দিদার আলী (৬৫) মারাত্মক হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অসুস্থ দিদার আলী জানিয়েছেন, তার ছেলে শফিকুর রহমান সবসময় দেশের কল্যাণ, গনতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন। দেশে থাকাকালীন সময়ে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ তার নিজ দলের বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করেছেন। এর কারণে তার উপর বহুবার হামলা, মামলা এবং পুলিশি হয়রানি হয়েছে। এছাড়াও, দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক বিরোধিতা এবং বিরোধীদের মনোভাবের কারণে শফিকুর রহমানের নিরাপত্তা নিয়ে সবাই গভীরভাবে উদ্বিগ্ন। দেশে থাকতেও সে বহুবার হামলা ও পুলিশি হয়রানির শিকার হয়েছে। যা বর্তমানে আরো গুরুতর হয়েছে।

দিদার আলী বলেন, “আমি শুধু আমার ছেলের নিরাপত্তার জন্যই চিন্তিত। এই উদ্বেগের কারণে আমি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছি। যদি আমার ছেলে দেশে ফিরে আসে, তার জীবন বিপন্ন হবে।” তিনি আরও জানিয়েছেন, পুলিশ নিয়মিতভাবে বাড়িতে আসে এবং বিভিন্ন অপরিচিত সন্ত্রাসীরা শফিকুর রহমানকে হত্যার হুমকি প্রদর্শন করে।
মোঃ দিদার আলী ও তার সহধর্মিণী সাবিনা ইয়াসমীন (৫৫) গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছেলেকে দেশে না ফেরার বিষয়ে সতর্ক করেছেন। চিঠিতে তারা লিখেছেন, ছেলে দেশে ফিরলে রাজনৈতিক কোন্দল ও দেশে থাকা সকল মামলা, সম্পত্তির বিরোধিতা এবং হুমকির কারণে তার জীবন বিপন্ন হবে।

বর্তমানে মোঃ দিদার আলী যুক্তরাজ্য সরকারের কাছে মানবিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন, যাতে তার ছেলে শফিকুর রহমান নিরাপদে থাকতে পারেন। তিনি বিশ্বাস করেন যে যুক্তরাজ্য একটি নিরাপদ দেশ যেখানে তার ছেলে সুরক্ষিত থাকবে।
স্থানীয় সূত্র জানিয়েছে, শফিকুর রহমানের উপর থাকা রাজনৈতিক মামলা এবং দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক ও সামাজিক বিরোধিতার কারণে বর্তমানে তার জন্য বাংলাদেশে ফিরে আসা অনিরাপদ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা