admin
প্রকাশিত: 4:59 AM, December 8, 2025
সিলেটে লন্ডন পাঠানোর নাম করে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক থাকা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালী থানার সেক্টর–৭ এর একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের বাসিন্দা মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)। তারা সিলেটের জিন্দাবাজারের এলিগ্যান্ট মার্কেটে অবস্থিত ‘এস আই ইন্টারন্যাশনাল’ নামের একটি ট্রাভেলস অফিসের মালিক।
জানা যায়, আইইএলটিএস সম্পন্ন করা বহু তরুণ-তরুণীকে যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতে দম্পতি। ভিসা হয়ে গেছে—এমন নকল ছবি দেখিয়ে তারা জনপ্রতি ১৫ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত আদায় করে।
অনেকেই গহনা, জমি বা পারিবারিক সঞ্চয় বিক্রি করে তাদের হাতে টাকা তুলে দেন। কিন্তু পরে দেখা যায়—ভিসাগুলো জাল। প্রতারিতরা অফিসে গেলে সেটি বন্ধ পাওয়া যায় এবং তারা নিজেদের মোবাইল নম্বরও বন্ধ করে দেন।
হতাশাগ্রস্ত ভুক্তভোগীরা পরে সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন।
প্রতারিত এক তরুণী বলেন—“আমরা গহনা বিক্রি করে টাকা দিয়েছি। পরে দেখি সবই ভুয়া। আমরা ন্যায়বিচার চাই, টাকা ফেরত চাই।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া জানান—গত ৫ জুন ২০২৫ সালে মামলা নং ৭/৫ জুন ২০২৫–এ ৭/৮ জন ভুক্তভোগীর পক্ষে মাসুম নামের একজন অভিযোগ দায়ের করেন। শুধু এ মামলার বাদীরাই প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা দিয়েছেন। আরও বহু ব্যক্তি এই চক্রের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন।
তদন্তের ভিত্তিতে শনিবার রাতে যশোরে ফারজানা শারমীনের বাপের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির জানান—“গ্রেফতারের পর তাদের সিলেটে নিয়ে আসা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার