admin

প্রকাশিত: 5:41 AM, December 8, 2025

আওয়ামী ডেভিলদের পুনর্বাসনে মরিয়া এনসিপি’র আফজাল

আওয়ামী ডেভিলদের পুনর্বাসনে মরিয়া এনসিপি’র আফজাল

সিলেটে আওয়ামী ডেভিলদের পুনর্বাসনে মরিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। তিনি নিজেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কৌশলে এনসিপির রাজনীতির সাথে যুক্ত হন। এরপর সিলেট জজ কোর্টে আদালত থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে তিনি প্রধান আইনজীবি হিসেবে লাখ লাখ টাকা উপার্জন করেছেন।

গত ৩০ নভেম্বর গোলাপগঞ্জের চিহ্নিত প্রতারক কাওসার হোসেনকে সিলেটের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্র্যাট আদালত থেকে পুলিশ বাদী মামলার তিনি জামিন করিয়েছেন। কাওসার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গোলাপগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক ছিল।

অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল দীর্ঘদিন জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট এ. টি. এম মাসুদ আহমদ এর অধীনে কোর্টে মুহরির এর কাজ করেছেন। এরপর পড়ন্ত বয়সে এসে অ্যাডভোকেট খেতাব প্রাপ্ত হন। এনসিপির সিলেট কমিটিতে টাকার বিনিময়ে অনেক চিহ্নিত ডেভিলদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতেও তিনি এনসিপি পরিচয়ে দাপট দেখাচ্ছেন।

অভিযোগে প্রকাশ, গোলাপগঞ্জের টিকরবাড়ী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে ১৫ মামলার পলাতক আসামী কাওসার হোসেনকে এক লক্ষ টাকার বিনিময়ে সিলেট জেলা এনসিপির কমিটির সদস্য করেছেন। তাছাড়া মহানগর কমিটিতে অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে তিনি আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের পুনর্বাসন করেছেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন