admin
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫
স্টাফ রিপোর্টার: সিলেট-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যবহৃত জীপ গাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।
সিলেট জেলা যুবদলের বহিস্কৃত সহ-সংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে এ মামলা হয়। গাড়ির মালিক ও কাশেমের চাচাত ভাই জাফলং কান্দুবস্তীর সোহেল আহমদ ১০ ডিসেম্বর সিলেটের গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন- গেয়াইনঘাট থানার শান্তিনগরের সিকন্দর আলীর পুত্র যুবদল সন্ত্রাসী জয়দুল হেসেন, জৈন্তাপুর থানার মজুমদার পাড়ার শামীম মিয়ার পুত্র নাইম মিয়া, গোয়াইনঘাট থানার নলজুরী আমস্বপ্ন গ্রামের সিকন্দর আলীর পুত্র আক্তার, একই গ্রামের খুরশেদ মিয়ার পুত্র সাদ্দাম, থানার গুচ্ছগ্রামের আমনু বাদশার পুত্র শাহীন আহমদ, নলজুরী আমস্বপ্ন গ্রামের পাগলা হান্নানের পুত্র বাবলা, একই গ্রামের পাগলা মন্নানের পুত্র রিফাত, নলজুরী দক্ষিণ বস্তীর বাবুল মিয়ার পুত্র জাহিদুল ভুইয়া, থানার গুচ্ছগ্রামের ডালিম, নলজুরী আমস্বপ্ন গ্রামের খুরশেদ মিয়ার পুত্র ইরণ মিয়া ও জৈন্তাপুর থানার ৪ নাম্বারের শফিক মিয়াসহ অজ্ঞাত ৭/৮ জন।
মামলায় অভিযোগ করা হয় গত ৯ ডিসেম্বর রাত দেড়টার দিকে সিলেট থেকে রওয়ানা দিয়ে জাফলং সড়কের বিয়াই রেস্টুরেন্টের সামনে পৌঁছামাত্র আবুল কাশেমের নেতৃত্ব ওঁৎ পেতে থাকা উল্লেখিত আসামীরা সোহেল আহমদের জীপ গাড়ির গতিরোধ করে হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে ৩৯ লাখ টাকার ক্ষতি সাধন করে। হামলাকারীরা গাড়ির চালক মারুফ আহমদ ও কাশেমের চাচাত ভাই রহমত আলীকে গুরুতর আহত করে। তারা গাড়িতে থাকা সোহেল মিয়ার ব্যবসায়িক সাড়ে ৬ লাখ টাকা ও স্বক্ষর করা ২টি ব্যাংক চেক লুটে নেয়। জীপ গাড়িটি সাংসদ প্রার্থী আরিফুল হক চৌধুরী তার নির্বাচনী প্রচার কাজে ব্যবহার করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আাসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক