admin

প্রকাশিত: 5:13 AM, December 29, 2025

ভার্চ্যুয়াল অ্যাটাকের মুখে এমরান চৌধুরী

ভার্চ্যুয়াল অ্যাটাকের মুখে এমরান চৌধুরী

স্টাফ রিপোর্টার: আসলেই কী এমরান চৌধুরী ভার্চ্যুয়াল অ্যাটাকের শিকার? এআই দ্বারা আক্রান্ত। সিলেট-৬ আসনে বিএনপি’র প্রার্থী জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তাকে ঘিরে নেট দুনিয়া সরব। একটি ভিডিও বিব্রতকর অবস্থায় ফেলেছে সবাইকে।

তবে এতে বিচলিত নন এমরান আহমদ চৌধুরী। তিনি ভার্চ্যুয়াল অ্যাটাকের শিকার বলে জানান। এআই দিয়ে একটি ভিডিও বানিয়ে তাকে অ্যাটাক করা হচ্ছে। এতে প্রথমেই তিনি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন দলীয় ফোরামে। দলের শীর্ষ পর্যন্ত তার কথা হয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন, তাকে ঘিরে চক্রান্ত করা হচ্ছে।

এ বিষয়ে এমরান আহমদ চৌধুরী জানান, যা সম্ভব নয় এবার তাই হচ্ছে এ নির্বাচনে। আরও হবে। ভার্চ্যুয়ালে অ্যাটাকে একের পর এক কাবু হবেন প্রার্থীরা। চরিত্রহননের চেষ্টা তো থাকবেই। এজন্য নির্বাচন কমিশনকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এদিকে এমরান আহমদ চৌধুরীর প্রতিপক্ষ কারা- এ নিয়ে আলোচনা চলছে মাঠে। যখন এমরান আহমদ চৌধুরীকে অ্যাটাক করা হয় তখন তার প্রতিপক্ষ ছিল বহুমুখী। নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মনোনয়নযুদ্ধ করছিলেন তিনি। তখন উত্তাপ ছিল তার নির্বাচনী আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে। একাধিক যোগ্য প্রার্থী মাঠে ছিলেন। সেখানে সবাইকে টপকে এমরানের মনোনয়নপ্রাপ্তি ছিল রীতিমতো চমক। আর এই চমকের কারণেই ভোটের মাঠে নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের একের পর একে তীরে বিদ্ধ হতে হয় তাকে।

নেতাকর্মীরা জানান, সিলেট-৬ আসনে এবার মনোনয়ন দৌড়ে হেভিওয়েট প্রার্থীরা মাঠে ছিলেন। এর মধ্যে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেটের সাবেক সভাপতি আবুল কাহের শামীম, ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পাওয়া ফয়সল চৌধুরী। এর বাইরে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি কমরউদ্দিন আহমদের কন্যা ও সাবেক এমপি আলহাজ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যাও ছিলেন। ভিআইপি প্রার্থীদের টপকে আসনের ধানের শীষের কর্তৃত্ব চলে আসে এমরান আহমদ চৌধুরীর কাছে। এতে করে দলের ভেতরে কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে। দলের ভেতরে থাকা প্রতিপক্ষ নানাভাবে এমরানকে বিতর্কিত করার চেষ্টা করেন।

এমরান জানান, আমি চ্যালেঞ্জ নিয়েছি। আমার সঙ্গে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটি দলের হাইকমান্ডকে জানিয়েছি। দলের পূর্ণ সমর্থন থাকার কারণে আমি শক্ত মনোবল নিয়ে সব কিছু মোকাবিলা করি।

তিনি বলেন, সিলেট-৬ আসনে বিএনপি থেকে যারা মনোনয়ন চেয়েছিলেন তারা অনেকেই যোগ্য প্রার্থী। জনপ্রিয়তাও রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা। দল ঐক্যবদ্ধ থাকলে এ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা জানান, বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে অনেক মান-অভিমান ছিল এ আসনে। বিএনপি’র নেতাদের মধ্যে কেউ কেউ এমরানকে মাঠে চ্যালেঞ্জ জানান। এতে এমরান মেজাজি হননি।

বরং তিনি কৌশলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। এখন সিনিয়র নেতাদের মধ্যে দূরত্ব আছে। সেটি খুব দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। শেষ মুহূর্তে ধানের শীষের জয়ের জন্য এ আসনের বিএনপি’র নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বেন বলে জানান তারা।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন