admin

প্রকাশিত: 6:32 AM, January 1, 2026

কসকালিকায় ভূমিদস্যুতা মামলায় স্থিতাবস্থা জারি

কসকালিকায় ভূমিদস্যুতা মামলায় স্থিতাবস্থা জারি

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার বলাউরা কসকালিকায় ভূমি দস্যুতার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা হয়েছে।

আদালতের আদেশে গতকাল বুধবার জালালাবাদ থানা পুলিশ ভূমির উপর স্থিতাবস্থা জারি করেছে। কসকালিকা গ্রামের বশির উদ্দিনের পুত্র আবু তাহের বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিবাদীরা হচ্ছেন- একই কসকালিকা গ্রামের বশির উদ্দিনের পুত্র আব্দুল জলিল, মৃত আব্দুর রাজ্জাকের পুত্র সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান মুহিব, আমিনুর রহমান, এমদাদুর রহমান, আব্দুল কবিরের পুত্র আবিদ ও মৃত আব্দুস শহিদের পুত্র শাহিনুর রহমান।

জানা গেছে, কসকালিকা গ্রামের আবু তাহের ও তার স্বজনরা উক্ত কসকালিকা মৌজার বিএস ৫৯৬ খতিয়ানের ১৬৭ নং দাগের ৭ শতক ভিটবাড়ি মৌরসী ও হাল জরিপ সূত্রে মালিক স্বত্ত্ববান হয়ে ভোগদখল করে আসছিলেন। গত ১৪ ডিসেম্বর বিবাদী আব্দুল জলিল ও তার স্বজনরা এই ভূমি জবর দখলে নিয়ে যায়। এরপর তারা ওই ভূমিতে পাকা দালান ঘর নির্মান কাজ শুরু করে। আবু তাহের বাধা দিলে তারা পেশীশক্তি বলে নির্মান কাজ অব্যাহত রাখে। এতে প্রতিবাদী হয়ে আবু তাহের মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ২য় আদালততে বিবিধ মোকদ্দমা নং ৮৭/২০২৫ দায়ের করেন। আদালতের আদেশে বুধবার জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যবিধি ১৪৫ ধারায় ভূমির উপর স্থিতাবস্থা জারি করে।

অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান মুহিব বিগত দিনগুলোতে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম করেছে সেই ধারাবাহিকতায় জোরপূর্বক ভূমি দখল করে। মুহিব মেম্বারের ক্ষমতায় আব্দুল জলিল ও শাহিনুর রহমান জোরপূর্বক আবু তাহেরের জায়গা দখল করে মারধর করে বের করে দেন। ৫ আগস্টের পূর্বে মুহিব মেম্বার আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজ্যত্ব কায়েম করে। মুহিব অনেকের জায়গা দখল এবং সালিশের নামে স্থানীয়দের হয়রানী করেছে।

সর্বশেষ সংবাদ

একি অঙ্গে কত রূপ : সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ : সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ বদলে

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি নিউইয়র্ক বিএনপির তিন কমিটি স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

পুলিশের নাম ব্যবহার করে ভারতীয় অবৈধ পণ্য থেকে টাকা আদায়ের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক সিসিকের

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

সিলেট রেলওয়েতে টিকিট কালোবাজারির সাম্রাজ্য স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা