admin

প্রকাশিত: 4:51 PM, April 18, 2026

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অবৈধ ফায়দা লুটতে ব্যর্থ হয়ে ‘বুঙ্গা আশিক’ নামে পরিচিত জনৈক আশিক আহমদ এই অপপ্রচার চালাচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুবুর রহমান জনি (৩৮) গত ০৫/০২/২০২৬ ইংরেজি তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত আশিক আহমদ (পিতা: আব্দুস সাত্তার, সাং-কামালগড়/উপশহর) নিজেকে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট’ এবং ‘দৈনিক নব বাণী’ পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। প্রকৃতপক্ষে তিনি চোরাচালানের মাধ্যমে ভারত থেকে পেঁয়াজ, জিরা ও ফুচকা এনে কালিঘাটের ব্যবসায়ীদের তা বিক্রির জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন।
ব্যবসায়ী জনি জানান, গত ০৪/০২/২০২৬ তারিখ রাত ১০:৩০ মিনিটে সোবহানীঘাট-কাষ্টঘর এলাকায় আশিক আহমদ তার গতিবিধি রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চোরাচালানের পণ্য বিক্রিতে সহযোগিতা না করলে তাকে মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আশিক আহমদ বিভিন্ন অখ্যাত ও ভুঁইফোড় পোর্টালে জনির বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করান।
কালিঘাটের স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাহবুবুর রহমান জনি একজন পরিচ্ছন্ন ও সৎ ব্যবসায়ী হিসেবে দীর্ঘকাল ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। অন্যদিকে, আশিক আহমদের কোনো বৈধ ব্যবসা নেই; তিনি মূলত রাজনৈতিক পরিচয় এবং ভুয়া সাংবাদিকতার তকমা ব্যবহার করে ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জনি একজন নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধি এবং নিষ্ঠাবান ব্যবসায়ী। একজন চিহ্নিত চোরাকারবারীর হাতে একজন সম্মানিত ব্যবসায়ীর হেনস্তা হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে আশিক আহমদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
নিরাপত্তাহীনতায় ভোগা ব্যবসায়ী জনি তার পারিবারিক ও সামাজিক মর্যাদা রক্ষায় এবং ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি বর্তমানে পুলিশি তদন্তাধীন রয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।