admin
প্রকাশিত: 3:38 PM, June 20, 2026
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ একটি কমিনিউটি সেন্টারে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে এবং ফোরামের উপদেষ্টা আনহার আহমদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের সদস্যই নন, তিনি বৃহত্তর সিলেটবাসীর গর্ব এবং দেশের চিকিৎসা ক্ষেত্রে এক প্রখ্যাত ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ।”
ফোরামের সদস্য সচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ফোরামের সদস্য নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সাবেক ছাত্রনেতা মাসুম আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন রানা, সদস্য নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক, সাবেক জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটু, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ্র, কামরুল ইসলাম নেছার, সুমন শিকদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশাহীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নামর, রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদল নেতা রেকি আহমদ এবং পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম সিফাতসহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং স্থানীয় গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ