admin
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। এমন মন্তব্য করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি গতকাল রবিবার নগরীর ১১ নম্বর ওয়ার্ড লালদীঘিরপাড়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করে যাচ্ছে। মানবিক সমাজ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সর্বদা মানবিক কাজ করছে। বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, মানুষের পাশে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি রিসায়দ আজিম হক আদনান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান মোহন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টু, লালদিঘীরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও পঞ্চায়েত কমিটির সভাপতি ইমাদ মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল মজিদ টিয়া মিয়া, লালদিঘীরপাড় মণিপুরী সম্প্রদায়ের সভাপতি রাম গোপাল সরমা রানা সিংহ, লালদিঘীরপাড় হিন্দু সম্প্রদায়ের সভাপতি নিলু দেব, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজের প্রফেসর মনিরুল ইসলাম, শামীম আহমদ, আফতাব আলী, তানভীর আহমদ, সেলিম আহমদ ও সুনু মিয়া প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত