admin

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

সিলেট-২ আসন: লুনা ও ছেলে আবরার দুজনেরই মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট-২ আসন: লুনা ও ছেলে আবরার দুজনেরই মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে আইনি জটিলতা এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করেছে বিএনপি।

এই আসনে দলটির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনার পাশাপাশি তাঁর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও পুত্র—দুজনেরই মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি বুধবার (২৪ ডিসেম্বর) নিশ্চিত করেছেন বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৮ সালের তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেবার লুনার মনোনয়নপত্র বৈধ হলেও শেষ মুহূর্তে আইনি মারপ্যাঁচে তা স্থগিত হয়ে যায়। অভিযোগ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অবসরের তিন বছর পূর্ণ হওয়ার আগেই তিনি প্রার্থী হয়েছিলেন। ফলে ওই নির্বাচনে বিএনপিকে গণফোরামের প্রার্থীর ওপর নির্ভর করতে হয়েছিল।

এবারও যদি কোনো টেকনিক্যাল কারণে লুনার প্রার্থিতা চ্যালেঞ্জের মুখে পড়ে, তবে বিকল্প হিসেবে ব্যারিস্টার আবরার ইলিয়াস ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে মাঠে থাকবেন। অর্থাৎ, আসনটি যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেটিই পরিবারের মূল লক্ষ্য।

বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। লুনার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং আবরার ইলিয়াস বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে স্থানীয় বিএনপি নেতারা নিশ্চিত করেছেন, এটি পুরোপুরি একটি আইনি ও কৌশলগত সিদ্ধান্ত।

সিলেট-২ আসনটি বরাবরই এম ইলিয়াস আলীর দুর্গ হিসেবে পরিচিত। ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি এই আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১২ সালে তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তাহসীনা রুশদীর লুনা এই এলাকার দলীয় হাল ধরেন। এবার ছেলেকে সাথে নিয়ে মাঠে নামায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ