admin
প্রকাশিত: 6:34 AM, December 14, 2025
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ওপর মাদককারবারিদের হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এ ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাত আনুমানিক আড়াইটার দিকে সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিজিবির ওপর হামলা ও মাদক পাচারের চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলায় ছয় থেকে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, কালাইরাগ বিওপির নায়েক সুবেদার আলমগীরের নেতৃত্বে একটি টহল দল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়মিত টহলে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পিলার ১২৫৪/৭এস-এর প্রায় ৯০০ গজ ভেতরে ট্রলির লাইন এলাকায় একটি মাদক চালান প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেয় টহল দল।
এ সময় একটি মোটরসাইকেলে করে মাদক পাচারের চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা ১৬৭ বোতল মদ ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ২০ থেকে ২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে টহলরত বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদককারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ও পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে যৌথভাবে অভিযান আরও জোরদার করা হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত