admin

প্রকাশিত: 6:28 AM, January 8, 2026

বেঁচে থাকতে বিত্তবানদের সমাজের জন্য কিছু করা উচিত: ডিসি সারওয়ার আলম

বেঁচে থাকতে বিত্তবানদের সমাজের জন্য কিছু করা উচিত: ডিসি সারওয়ার আলম

রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষের ঠিকানা এবার হচ্ছে সিলেটে। সিলেটের অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন ফাউন্ডেশন’র উদ্যোগে সিলেট বিমানবন্দর এলাকার নয়াবাজার নেছারাবাদ হাউজিংয়ে ‘জীবন ফাউন্ডেশন সেইফ হোম’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গতকাল বুধবার দুপুরে মহতি এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিলেট বিভাগের মধ্যে এটি হবে প্রথম বেওয়ারিশদের কোন আবাসস্থল।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।

জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, এটি আমাদের সবসময় মনে রাখা দরকার। বেঁচে থাকাকালে যদি সমাজের জন্য আমরা কিছু করে যেতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা নেই। জীবন ফাউন্ডেশন সিলেটে ব্যতিক্রমী যে উদ্যোগ নিয়েছে এটি অত্যন্ত প্রশংসার দাবিদার।

যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাবেক ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবালের সহধর্মিণী ফরিদা চৌধুরী নিজের বাসা বানানোর জন্য জায়গাটি রেখেছিলেন। নিজের বাসা না বানিয়ে মহতি এই কাজের জন্য ৮ ডেসিমেল জায়গাটি দান করে দেন। দানকৃত এই জায়গায় ঘরটি নির্মাণ কাজ শুরু হয়েছে। দেশি ও বিদেশিদের সহযোগিতা পেলে প্রতিষ্টানটির দ্রুত উন্নতি হবে বলে সংস্থার জেনারেল সেক্রেটারী জুনেদ আহমদ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, জীবন ফাউন্ডেশন সেইফ হোমে ১ লাখ টাকা দিয়ে আজীবন সদস্য হওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আজীবন সদস্য হিসেবে চূড়ান্ত করেছেন। এছাড়া যেকোন ধরণের সহযোগিতা করারও সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল, সংস্থার আজীবন সদস্য হেলাল খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, আজীন সদস্য আকমল হোসেইন, আব্দুর রহিম, জমির টিটু, মনোয়ার মুহিব, জুনেদুর রহমান, ইঞ্জিনিয়ার রতন মিয়া, সংস্থার সদস্যদের মধ্যে মাজহারুল ইসলাম জয়নাল, ইজ্জাদুর রহমান মুন্না, আবু খালেদ, ফরিদ আহমদ, শাহিদ আহমদ, আতিকুর রহমান, আহমদ আল আরিফ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস মো.জুনেদ আহমদ,ফ্রান্স

২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস মো.জুনেদ আহমদ,ফ্রান্স

নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া