admin
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের নাগরিকসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ এবং মহান আল্লাহর প্রতি অকুন্ঠ ভালোবাসার এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণী হলো ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করা।”
তিনি আরও উল্লেখ করেন যে, ঈদের আনন্দ যেন কেবল নিজের পরিবার ও পরিজনদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পরিশেষে, তিনি পবিত্র ঈদুল আজহায় সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন এবং পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে সিলেট জেলাকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। ঈদ মোবারক!
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ লাখ টাকা আত্মসাত, পাসপোর্ট গোপন রাখা ও পারিবারিক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের নাগরিকসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট
ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আসামি করে সিলেট এয়ারপোর্ট
রুবেল আহমদঃ সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র
সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
নোমান আহমেদ: সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্র-২১৯৫ এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ৮৩৪ টি পরিবারকে
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা